তুরস্কে দাবানলে প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ইত্তেফাক রিপোর্ট

তুরস্কের আনতালিয়ায় দাবানলে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসগলুর কাছে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, তুর্কি জনগণের এ দুঃসময়ে আমরা তাদের পাশে রয়েছি এবং তাদের জন্য আমরা প্রার্থনা করছি। এ ঘটনায় আহতের দ্রুত সুস্থতাও কামনা করছি।’ পররাষ্ট্রমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।