বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমিত পরিসরে ফ্লাইট চালুর চিন্তা

বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমিত পরিসরে ফ্লাইট চালুর ব্যাপারে চিন্তাভাবনা চলছে। ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এই চেষ্টা চলছে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গণমাধ্যমকে জানান, সম্প্রতি দুই দেশের মধ্যে ফ্লাইট আবারও চালু করার জন্য ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার একটি আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত সিদ্ধান্ত হলে প্রাথমিকভাবে সপ্তাহে এক-দুইটি ফ্লাইট চালু হতে পারে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে। প্রথম পর্যায়ে চিকিত্সাসহ শুধু জরুরি প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিরা চলাচলের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে স্থলসীমান্ত বন্ধের সময় যেসব শর্তের আওতায় লোকজন যাতায়াতের সুযোগ পেয়েছেন, সীমিত পরিসরে আকাশপথে চলাচলের ক্ষেত্রেও তা অনুসরণ করা হবে।