টিকা বুস্টার ডোজ পিছিয়ে দেওয়ার আহŸান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

দরিদ্র দেশগুলোকে টিকা সরবরাহ করতে বুস্টার ডোজ পিছিয়ে দিতে উন্নত দেশগুলোর প্রতি আহŸান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। গতকাল বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডহানাম গেব্রেইসিয়াস এই আহŸান জানান।  খবর সিএনএনের

ডবিøউএইচও প্রধান বলেন, অন্তত সেপ্টেম্বরের শেষ দিক পর্যন্ত বুস্টার ডোজ বন্ধ করতে হবে। এর মধ্যে সব দেশ যাতে অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দিতে পারে সেই সুযোগ দিতে হবে। এজন্য সব দেশের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে গেব্রেইসিয়াস বলেন, বিশেষ করে যেসব দেশ এবং কোম্পানি সরবরাহ চেইন নিয়ন্ত্রণ করে তাদের সহযোগিতা বেশি লাগবে। তিনি জানান, কোটি কোটি মানুষ এখনও টিকার প্রথম ডোজের অপেক্ষায় আছে। সেখানে কিছু উন্নত দেশ বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। এ পর্যন্ত ৪০০ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। এর ৮০ ভাগই উন্নত এবং উচ্চ মধ্যবিত্তের দেশে গেছে। যদিও এসব দেশের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও কম। জার্মানি, যুক্তরাজ্য এবং ইসরাইল বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।