পরীমণি ও রাজের দেওয়া তথ্য উদ্দেশ্য প্রণোদিত কীনা যাচাই করবে র‍্যাব

বর্তমানের সমালোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি ও তার সহযোগী হিসেবে গ্রেফতার হওয়া প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজের দেওয়া তথ্য উদ্দেশ্য প্রণোদিত কীনা তা যাচাই করে দেখবে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটে র‌্যাবের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান। এসময় তিনি বলেন, পরীমণি ও রাজকে আমরা কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছি। এসময় তারা নিজেদের কর্মকান্ডের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেসব তথ্যের মধ্যে কোন কিছু উদ্দেশ্য প্রনোদিত কীনা তা আমরা যাচাই করে দেখবো। 

এইময় খন্দকার আল মঈন আরও বলেন, নজরুল রাজের ‘রাজ মাল্টিমিডিয়া’র অফিসে বিভিন্ন অপকর্ম হতো। তিনি কয়েকজন অবৈধ অর্থের জোগানদাতার নাম জানিয়েছেন। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। বিভিন্ন নাম উঠে এসেছে। সেগুলোও আমরা যাচাই করছি, তদন্তের স্বার্থে এসব এখনই বলছি না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। তার বাসায় একটি মিনি বারও রয়েছে। তিনি বাসায় নিয়মিত মদের পার্টি করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির বাসায় এসব মাদক সাপ্লাই (সরবরাহ) করতেন।’

এরআগে গতকাল বুধবার (৪ আগস্ট) রাতে বনানীর নিজ বাসভবন থেকে নায়িকা পরীমণিকে আটক করা হয়। তার বাসা থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক নজরুল ইসলাম রাজকে তার কার্যালয় থেকে আটক করা হয়।


ইত্তেফাক/আরকে