বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা
যাচ্ছে ভিজে এটা ওটা
পড়শি বড়শি লাঠিসোটা
বস্তিবাড়ি দালানকোঠা।
ভিজছে দুপুর এবং পুকুর
ভিজছে পথিক, পথের কুকুর
পিছলে হচ্ছে রাস্তাঘাটও
পথিক তুমি সামলে হাঁটো।
কেউ খাবে গোশ খিচুড়ি
আর কেউ এর কিছুরই
না পাবে না সুবাসও
থাকতে পারে উপাসও।
আবার যখন নামবে ঢল
মিশবে তাতে চোখের জল!