‘প্রতিবেশিনী’

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এটিএন বাংলায় আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রতিবেশিনী’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটকটিতে নাট্যরূপ দিয়েছেন অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ। আবুল হায়াতের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, তারিন, শাহরিয়ার নাজিম জয়, কেএস ফিরোজ জয় প্রমুখ।

গল্পের নায়ক প্রতিবেশিনী এক বাল্যবিধবার প্রেমে পড়েছেন। নাম তার জ্যোতি। তখনো ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিধবা বিবাহের প্রচলন তেমনভাবে হয়ে ওঠেনি। ফলে গল্পের নায়কের দূর থেকে তার প্রেমিকার পূজা ছাড়া আর কিছুই করার ছিল না।