গোমস্তাপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গোমস্তাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি করার সময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ইসলামনগর জামালী মসলা কারখানা ও বিশ্বাসপাড়া বিসিমল্লাহ বেকারি ফুডকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকি করার সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম, জেলা স্যানেটার ইন্সপেক্টর কোবাদ আলী ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রেবেকা খাতুন। এ সময় জামালী মসলা কারখানার ভেজাল ৬১ কেজি মরিচের গুঁড়া পূণর্ভবা নদীতে ভাসিয়ে নষ্ট করা হয়। এছাড়া বিসিমল্লাহ বেকারির তৈরি খাদ্যে ব্যবহারকৃত অস্বাস্থ্যকর রংসহ অন্যান্য সামগ্রী নষ্ট করা হয়।