চট্টগ্রামে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে জুয়েল মিয়া নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, নির্মাণাধীন একটি ভবনের সপ্তম তলায় কাজ করার সময় হঠাত্ নিচে পড়ে যান জুয়েল মিয়া। তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিত্সক মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত জুয়েল মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মাইজগাঁও এলাকায়।