সাতকানিয়ায় মাইক্রোবাস চাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

সাতকানিয়ায় মাইক্রোবাসের চাপায় দোহাজারী হাইওয়ে থানার এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। আহত হয়েছেন আরেক পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার সকাল সাড় ১০টার সময় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্বকাটগড় দোহাজারী হাইওয়ে থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. রাব্বি ভূঁইয়া (২৬)। তিনি নরসিংদীর পলাশ থানার মালতী গ্রামের মোজাম্মেল ভূঁইয়ার ছেলে। আহত আরাফাত হোসেন (২৯) নোয়াখালীর জেলার বাসিন্দা আবদুল মান্নানের ছেলে। দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব বলেন, মাইক্রোবাস জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।