পাইকগাছায় বিদ্যুত্স্পৃষ্টে এক জনের মৃত্যু

পাইকগাছায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাতের (২৫) মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আরাফাত চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মারজুল সরদারের ছেলে।  চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক চয়ন দেবনাথ জানান, ইয়াসিনের পাঙ্গাশ মাছ চাষের একটা পুকুর আছে। সেখানে বিদ্যুত্ সংযোগ রয়েছে। বিদ্যুতের বাল্ব নষ্ট হওয়ায় পানিতে নেমে নতুন বাল্ব লাগাতে গেলে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়।