ক্যাপশান নিউজ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামান। শেয়ারহোল্ডারবৃন্দ সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ৫% স্টক ও ৫% নগদ লভ্যাংশ অনুমোদন করে। আরো উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান বজল আহমেদ, এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম এ সবুর প্রমুখ

0000000             

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ২০২০ সালের জন্য ১৫ শতাংশ (৭ দশমিক ৫ শতাংশ নগদ + ৭ দশমিক ৫ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করেছে। গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন