বাংলাদেশের সাংবাদিকদের জন্য ফেসবুকের সঙ্গে যৌথভাবে ‘সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ’ (সিসিএবি) ‘ফেসবুক ফান্ডামেন্টালস্ ফর নিউজ’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে। এই উদ্যোগে অংশীদার হিসেবে রয়েছে কলম্বোভিত্তিক ‘সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’ (সিআইআর)। মোবাইল প্ল্যাটফর্ম ‘বিগস্প্রিং’ অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণ হবে। ২০২১ সালের শেষ নাগাদ অন্তত ১০০০ সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হবে। গতকাল জুমের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ইউএসএআইডি বাংলাদেশের ডেমোক্রেসি অ্যান্ড গভর্ন্যান্স ইউনিটের ডিরেক্টর রেনডেল ওলসন, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের অধ্যাপক জুড জেনিলো। প্রকল্প সম্পর্কে তথ্য দেন ফেসবুক এশিয়া প্যাসিফিক নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর, বিগস্প্রিং ও সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের কর্মকর্তারা। সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশের (সিসিএবি) পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক সৈয়দ জেইন আল-মাহমুদ। —প্রেসবিজ্ঞপ্তি