খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮১৭ জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বুধবার খুলনা বিভাগে ৩৫ জনের মৃত্যু ও ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোরে ছয় জন, খুলনা ও মেহেরপুরে চার জন করে, মাগুরা ও ঝিনাইদহে তিন জন করে, বাগেরহাট ও নড়াইলে দুই জন করে এবং চুয়াডাঙ্গায় এক জন মারা গেছেন।