ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইব্রাহিম রাইসি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এবং কট্টরপন্থি ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০২১ সালের জুন মাসে। ৬০ বছর বয়সী রাইসি গতকাল নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর উদ্বোধনী বক্তব্যে বলেছেন, তিনি বিশ্বের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চালাবেন। নির্বাচনে রাইসি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে ইরানে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে, তিনি সেসব মোকাবিলা করবেন। এর আগে তিনি দেশটির বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক মতাদর্শও অত্যন্ত কট্টর। অনেক ইরানি নাগরিক এবং মানবাধিকার কর্মী মনে করেন, ১৯৮০ এর দশকে রাজনৈতিক বন্দীদের গণহারে মৃত্যুদ্ল দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল। -বিবিসি