ফিরে দেখা : পাঙ্খাপুলার

           

৫৫ বছর আগের কথা। তখন মহকুমা কিংবা জেলা শহরে বিদ্যুতের ব্যবস্থা ছিল না। প্রচণ্ড গরম থেকে মুক্তির জন্য অফিস-আদালতে এক নতুন ব্যবস্থা চালু ছিল, এখনো চোখে ভাসে। ঘরের সিলিংয়ে মোটা কাঠের সঙ্গে বাঁধা কাপড়ের ঝালর ঝুলিয়ে রেখে দড়ি দিয়ে বেঁধে চাকা ও পুলির সাহায্যে দোলানো হতো। বাইরের বারান্দায় বসে কোনো এক নেটিভ সেই দড়ি সারা দিন ধরে টেনে যেত। আর ঝালরের পাখার হাওয়ায় সাহেবের চোখে নেমে আসত দুপুরের ঘুম। এই ব্যবস্থা চালু করেছিল ইংরেজরা। ইংরেজরা এই নেটিভদের নাম দেয় পাঙ্খাপুলার। স্কুলজীবনে এই রকম পাখা দেখেছিলাম আমাদের স্কুলে।

সেই পাঙ্খাপুলার বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। 

লিয়াকত হোসেন খোকন