সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
সরাইলে প্রথমবারের মতো ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান ও শফিকুল ইসলাম উপজেলায় এ চাষ শুরু করেন। তারা জানান, তিন একর পতিত জমিতে গত বছরের সেপ্টেম্বর এক হাজার ৫০০ খুঁটির পাশে ৬ হাজার ড্রাগন ফলের চারা রোপণ করেন। গত জুন মাস থেকে সামান্য ফল পাকা শুরু করেছে। ইতিমধ্যে তারা ১০০ কেজির ওপরে বিক্রি করেছেন। প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মর্জিনা আক্তার বলেন, শিগিগর ঐ বাগানটি পরিদর্শনে যাব। তাদের প্রয়োজনীয় পরামর্শও দেব।