মাগুরা প্রতিনিধি
মাগুরায় শুক্রবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হয়। ভোর থেকে সকাল পর্যন্ত প্রায় তিন ঘণ্টা টানা মুষলধারে বৃষ্টি হয়। এতে জেলার বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় মানুষজন দুর্ভোগে পড়েছেন। পরে দুপুরেও বৃষ্টি হয়। ফলে পৌর এলাকার অনেক সড়ক ও বাসাবাড়িতে পানি জমে গেছে। এদিকে বৃষ্টি হওয়ায় আমন চারা রোপণে এবং পাট কেটে জাগ দিতে উপকার হচ্ছে কৃষকদের। তবে বৃষ্টিতে কাঁচা মরিচের ক্ষতি হয়েছে।