কচুয়ায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাজহারুল ইসলাম (৩৪) ও শাকিল হোসেন (৪)। দুর্ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটেছে গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ বাইপাস সড়কের সাচার এলাকা চেলাকান্দা ব্রিজের ১০০ গজ উত্তরে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি প্রাইভেটকার সাচার চেলাকান্দা ব্রিজের ১০০ গজ উত্তরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। খবর পেয়ে সাচার ক্যাম্পের এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে তিন জনকে জীবিত এবং গাড়িচালক মাহজারুল ইসলাম ও শিশু মো. শাকিল হোসেনকে মৃত উদ্ধার করে। কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে তাত্ক্ষণিক সাচার ক্যাম্প সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠাই। তিনি তিন জনকে জীবিত এবং দুই জনকে মৃত উদ্ধার করেন।