তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা উপজেলার পল্লিতে বৃহস্পতিবার রাতে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুরাইয়া খাতুন (১৩)। সে উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের সিরাজুল কাগুজীর মেয়ে ও খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। নিহতের চাচাতো বোন রেশমা খাতুন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে সে পরিবারের লোকজনকে বলে। তারপর স্থানীয়দের সহায়তায় নামানোর পর গ্রাম্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। খলিষখালী ক্যাম্পের এসআই নুর হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।