সালমা হয়েকের ‘হিটম্যানস ওয়াইভস বডিগার্ড’

 বিনোদন ডেস্ক

 

অবশেষে মুক্তি পেল অভিনেত্রী সালমা হয়েকের বহুল প্রতীক্ষিত আমেরিকার সুপারহিট ‘হিটম্যানস বডিগার্ড’ সিনেমার পরবর্তী সিক্যুয়েল ‘হিটম্যানস ওয়াইভস বডিগার্ড’। গতকাল ভারতে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। অ্যাকশন-কমেডি নির্ভর এই সিনেমাটি পরিচালনা করেছেন প্যাট্রিক হিউজ এবং চিত্রনাট্য লিখেছেন টম ও কনর, ব্র্যান্ডন ও ফিলিপ মারফি। সিনেমাটিতে আন্তর্জাতিক কন শিল্পী সোনিয়া কিনকেইডের ভূমিকায় অভিনয় করেছেন সালমা। সিনেমাটিতে দেখা যাবে হিটম্যান ও তার স্ত্রীকে এক পাগল সন্ত্রাসীর হাত থেকে ইউপরোপকে বাঁচাতে। এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে সালমা হায়েক বলেন, ‘আমি আমার প্রতিটি সিনেমার চরিত্রকেই খুব ভালোবাসি। প্রতিটি চরিত্রেউ ভিন্নতা আনার চেষ্টা করি। এই সিনেমাটিতেও একেবারে অন্য সালমাকে তুলে ধরেছি। এ ধরনের চরিত্রে কাজ করা ততটা সহজ নয়। কিন্তু আমি এই চরিত্রটি পেয়ে খুবই উচ্ছ্বসিত ছিলাম। কারণ আমি আমার পছন্দের ব্যাপারে বরাবরই সিদ্ধহস্ত। চ্যালেঞ্জ নিয়ে কাজ করা আমার অভ্যাসে পরিণত হয়েছে। স্ক্রিপ্টটি হাতে পেয়েই চরিত্রটি নিয়ে অনেক পড়াশোনা করেছিলাম। যা আমাকে চরিত্রটি রূপায়ণে সহযোগিতা করেছে। আশা করছি ভক্তরা নিরাশ হবেন না।’ এছাড়া সিনেমাটির নির্মাতা প্যাট্রিক সম্পর্কে বলতে গিয়ে সালমা বলেন, ‘প্যাট্রিক সম্পর্কে যা বলবো সেটা কমই হবে। তার চিন্তা শক্তি আমাকে বরাবরই মুগ্ধ করে। এটা খুবই অদ্ভুত এবং অদ্ভুতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া তিনি খুবই মিশুক একজন মানুষ। তার মতো নির্মাতা আমাকে কাজটিতে সুযোগ দিয়েছিলেন এটা আমার জন্য আনন্দের। তার ভরসার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি।’