শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযাদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন  বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল আলোচনার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল। সভাপতিত্ব করেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আজিম উদ্দিন  আহমেদ। —প্রেস বিজ্ঞপ্তি