ধামরাইয়ের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ধামরাই উপজেলার সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান (হবি মেম্বার) গতকাল শুক্রবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

নিজ গ্রাম সূতিপাড়া-শ্রীরামপুর বড় জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা  অনুষ্ঠিত হয়। তাকে স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয়  মর্যাদায়  দাফন  করা  হয়। তিনি ধামরাই প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদুর রহমান বাবুলের পিতা।

তার মৃত্যুতে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ তমিজ উদ্দিন, বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থার সিইও সমাজসেবক আলহাজ সামছুল হকসহ অন্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানান।