রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রাম নিবাসী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বঙ্গবন্ধু হত্যার সশস্ত্র প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ (৭২) বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। শুক্রবার সকাল ১০টায় উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে গৌরীপুর থানার পুলিশের একটি চৌকশ দল বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদর্শন করে। বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিমসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।