সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে এক নারী। নিহত নারীর নাম শাহিদা বেগম। গত বৃহস্পতিবার রাতে ট্যাটাবিদ্ধ শাহিদা বেগম ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গত বুধবার বিকালে উপজেলার বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ট্যাটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আরো কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। নিহত শাহিদা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের জাহাঙ্গীর রহমানের স্ত্রী।