করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ বাংলাদেশ, ময়মন-সিংহের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ডা. ফরিদা ইয়াসমিন মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও ছাত্রছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি