প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নেমেছেন লোকেশ রাহুল। নেমেই দলকে উদ্ধার করলেন বিপদ থেকে। এনে দিলেন লিড। তার ৮৪ রানের ইনিংসে ট্রেন্টব্রিজ টেস্টে এগিয়ে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের চেয়ে ৯৫ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় তারা।
সফরকারী দলকে দ্রুত অলআউট করার লক্ষ্য নিয়েই তৃতীয় দিন মাঠে নামে ইংল্যান্ড। ৪ উইকেটে ১২৫ রানে দিন শুরু করা ভারত শুরুতেই হারা ঋষভ পন্তকে। তবে রবীন্দ্র জাদেজাকে (৫৬) নিয়ে বিপর্যয় সামাল দেন রাহুল। ৬০ রানের এই জুটিতে দুইশ পার করে ভারত। লোয়ার অর্ডারদের দৃঢ়তায় লিড আরো পোক্ত করে তারা। ইংল্যান্ডে হয়ে পাচটি উইকেট নেন ওলি রবিনসন ও চারটি উইকেট নেন জেমস অ্যান্ডারসন।