ক্যালিফোর্নিয়ায় দাবানলে ঐতিহাসিক শহর ধ্বংস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘ডিক্সি ফায়ার’ নামে পরিচিত দাবানলে ঐতিহাসিক শহর গ্রিনভিল ধ্বংস হয়ে গেছে। সেখানকার ৮০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয় আগেই। ফলে হতাহতের খবর তেমন পাওয়া যায়নি। স্থানীয় সময় গত বুধবার রাতে শহরটিতে আগুন ছড়িয়ে পড়ে। দাবানলকে অঙ্গরাজ্যটির ইতিহাসে অষ্টম বৃহত্তম বলে উলে­খ করা হয়েছে। ঘটনাস্থল থেকে তোলা কয়েকটি ছবিতে দেখা যায়, গ্রিনভিল শহরের গাছগুলো আগুনে পুড়ছে। আগুনের তাপে ঝলসে গেছে বিভিন্ন কাঠামো। -বিবিসি