শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (৫ আগস্ট) ভিজুয়ালি এক আলোচনা সভার আয়োজন করা হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান শফিউল আরেফিন টুটুল বলেন, শেখ কামাল একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। ক্রীড়াঙ্গন, সংগীত, নাটকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অবদান ছিল অসামান্য। আমাদের ক্রীড়াঙ্গনে শেখ কামাল অসামান্য অবদান রেখে গেছেন। তিনি দেশের বিভিন্ন স্থানে ক্রীড়াচক্র গড়ে তোলেন। যুব সমাজকে তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত করেন। আমরা তার দেখানো পথে ক্রীড়াঙ্গন বিশ্ব দরকারে নিয়ে যেতে পারি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরষ্কার প্রাপ্ত সাবেক জাতীয় ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল। সভাপতিত্ব করেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সম্মানিত সহ-সভাপতি জনাব আজিম উদ্দিন আহমেদ।

ইত্তেফাক/এমএএম