প্যারিসেই যাচ্ছেন মেসি

২০২১ পর্যন্ত চুক্তি থাকলেও এবছরই নাকি স্প্যানিশ ক্লাব ছাড়তে চাইছেন মেসি। এবার বায়ার্নের বিরুদ্ধে ফাইনাল হারের পর মেসিকে পেতে মরিয়া বলে জানিয়ে দিল পিএসজি। এক যুগেরও বেশি সময় ধরে এফসি বার্সিলোনার সব থেকে বড় অঙ্গ হয়ে ওঠা লিওনেল মেসির সামনে এবার নয়া চ্যালেঞ্জ। লা লিগার আর্থিক নিয়মবিধির জেরে মেসির সাথে চুক্তিবৃদ্ধি করতে পারেনি বার্সিলোনা। ফলে কার্যত বাধ্য হয়ে ক্লাব ছাড়তে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে।

জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, কেবলমাত্র পিএসজি আগ্রহ দেখিয়েছে মেসিকে সই করানোর জন্য। দুই বছরের প্রাথমিক চুক্তিতে মেসিকে অফার দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন, এবং সেখানে আরও এক বছর চুক্তিবৃদ্ধির অপশন রয়েছে।

জানা গিয়েছে, প্রতি বছর ৪০ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি।আগামী মঙ্গলবার প্যারিসের ঐতিহ্যশালী আইফেল টাওয়ারের সামনে মেসির পিএসজি আগমণের খবর ঘোষণা করবেন স্বয়ং কাতারের খলিফা বিন হামাদ। ইতিমধ্যেই মেসি ও তার বাবার সাথে কথা বলছে ক্লাবকর্তারা। স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ও দলের অন্যতম তারকা নেইমার অত্যন্ত আগ্রহী মেসিকে আনার জন্য।

-ইত্তেফাক/এফএস