এবারের টোকিও অলিম্পিকে অন্যান্য দেশের তুলনায় অপেক্ষাকৃত শক্তিশালী দল পাঠিয়েছে ব্রাজিল ও স্পেন। তারাই শেষ পর্যন্ত অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে। আজ শনিবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় সাড়ে ৫টায় মাঠে নামছে দুই দল।
এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে প্রথমবারের মতো স্বর্ণ জয়ের গৌরব অর্জন করে ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতলেও তার আগ পর্যন্ত স্বর্ণ জেতা হয়নি তাদের। নেইমারের নেতৃত্বে সেই আক্ষেপ ঘুচাতে সক্ষম হয় সেলেকাওরা।
এ বছর তাই সেই ধারাবাহিকতা ধরে রাখতে অভিজ্ঞ দানি আলভেজের নেতৃত্বে মোটামুটি শক্তিশালী দল পাঠায় তারা। দলটিতে আছেন ব্রাজিল জাতীয় দলের তারকা রিচার্লিসন, মালকম ও মাতেউস কুনিয়ারা।
অন্যদিকে, স্পেন দলেও আছেন ইতিমধ্যে জাতীয় দলে খেলা বার্সেলোনার পেদ্রি, রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিও, বার্সেলোনার এরিক গার্সিয়া ও রিয়াল সোসিয়েদাদের মূল স্ট্রাইকার মিকেল ওইয়ারসাবাল।
ইত্তেফাক/টিএ