অলিম্পিকে ইতিহাসে স্বর্ণ জয়ের রেকর্ড আরও আগেও ছিল ভারতের। তবে আজ শনিবার (৭ আগস্ট) সোনা জিতে নতুন করে ইতিহাস লিখলেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে স্বর্ণ জিতলেন তিনি। পাশাপাশি টোকিও অলিম্পিকে এটি ভারতের প্রথম ও একমাত্র স্বর্ণপদক।
এদিন, দুর্দান্ত দুই থ্রোয়ে সোনা নিশ্চিত করেন এই অ্যাথলেট। ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে পদক নিশ্চিত করেন।
শনিবারের আগ পর্যন্ত অলিম্পিক্সে ভারতের সোনার পদক ছিল ৯টি। এর মধ্যে আটটি পুরুষ হকি দলের। অন্যটা ২০০৮ বেইজিং অলিম্পিকে শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। আজ ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনা জিতলেন নীরজ চোপড়া।
শনিবার প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার ছুড়েন তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় দূরত্ব আরও বাড়িয়ে ৮৭.৫৮ মিটার পর্যন্ত নিয়ে যান।
ইত্তেফাক/টিএ