মোস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসায় ভারতীয় সাবেকরা

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুরে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে এরই মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। আজ শনিবার (৭ আগস্ট) সিরিজের চতুর্থ ম্যাচটি চলছে।

প্রথম তিনটি ম্যাচেই দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পেসার মোস্তাফিজুর রহমান। বিশেষ করে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়া তৃতীয় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেন কাটার মাস্টার। তার ম্যাজিক্যাল বোলিং ফিগারের কল্যাণেই সিরিজ নিশ্চিত হয় টাইগারদের।

 

Congratulations to @BCBtigers on registering their first ever series win against Australia in international cricket. Good to see Fizz @Mustafiz90 back at this best. What a phenomenal bowling performance. Also feel very happy for the cricket loving fans of Bangladesh. #BANvAUS pic.twitter.com/smMtj00NHl

— VVS Laxman (@VVSLaxman281) August 6, 2021

 

গতকালের ম্যাচে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটে লিখেছে, ‘পুরো ম্যাচে উইকেট না পাওয়া কারও এর চেয়ে ভালো বোলিং খুব বেশি দেখতে পাওয়া যায় না।’

অবিশ্বাস্য বোলিং করেছেন মোস্তাফিজ! কোনো উইকেট না পেলেও নির্ধারিত ৪ ওভার বা ২৪ বলের মধ্যে ডট দিয়েছেন ১৫টি। রান দিয়েছেন মাত্র ৯। তার বোলিং ফিগারটা এমন ০ ১ ১ ১ ০ ০ ১ ০ ০ ০ ০ ০ ০ ১ ১ ১ ১ ০ ০ ১ ০ ০ ০ ০। টুইটারে নেটিজেনরা এটিকে বাইনারি কোডের সঙ্গে তুলনা করছেন।

 

Congratulations @BCBtigers on first ever series win vs Australia. Mustafizur absolutely insane figures of 4-0-9-0. Gave just 1 run in the 19th over with game on the line ???? #BANvAUS pic.twitter.com/bH6ABLxW8N

— Wasim Jaffer (@WasimJaffer14) August 6, 2021

 

ফিজের এমন বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান এবং আইপিএলে মোস্তাফিজের প্রথম দল সানরাইজার্স হায়দরাবাদের পরামর্শক ভিভিএস লক্ষণ ও সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরও। নিজের সাবেক শীর্ষকে সেরা ছন্দে ফিরতে দেখে খুশি লক্ষণ।

অন্যদিকে, ওয়াসিম জাফর বলছেন, গতকাল মোস্তাফিজের বোলিং ছিল ‘পাগল করে দেওয়া!’

ইত্তেফাক/টিএ