বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বর্তমানে ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও তার হাতে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমার কাজ রয়েছে। তবে এবার কাজের শিরোনামের বাইরে নতুন এক খবরে আলোচনায় এলেন এই অভিনেত্রী। তারকাদের প্রেম-বিয়ে নিয়ে বরাবরই সবার আগ্রহ থাকে তুঙ্গে। তাই প্রতিটি অনুষ্ঠানেই এ নিয়ে তাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারকারাও নিজের অবস্থান থেকে সেই বিষয়গুলো পাশ কাটিয়ে যান। এবার ভারতীয় গণমাধ্যমে এমনই একটি প্রশ্নে সহজ স্বীকারোক্তি দিয়ে শিরোনামে এসেছেন শ্রদ্ধা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘সাহো’ সিনেমার সহ-শিল্পী প্রভাসকে নিয়ে তাকে প্রশ্ন করা হয়। প্রভাব যদি তাকে বিয়ের অফার করেন তাহলে শ্রদ্ধা কী করবেন?—এমন প্রশ্নের উত্তরে শ্রদ্ধা বলেন, ‘প্রভাস যদি আমাকে বিয়ের অফার করতো, তবে আমি অঝোরে কান্না করতোম।’ শ্রদ্ধার এমন উত্তরে তার ভক্তদের কাছ থেকে প্রশংসা পেলেও অনেকে সমালোচনা করতেও ভুল করেছেন না। তাদের মতে, আলোচনায় থাকতেই নাকি শ্রদ্ধা এমন উত্তর দিয়েছেন। এ প্রসঙ্গে শ্রদ্ধা আরো বলেন, ‘যাদের কাজ নেই তারা এমন সমালোচনায় থাকেন। দেখুন, ফান করে অনেককিছুই বলা হয়, সেটাকে সিরিযাসলি নেওয়ার কিছু নেই। তাই বলবো, এগুলো নিয়ে পড়ে না থেকে আমার কাজ নিয়ে সমালোচনা করুন।’