নেত্রকোনায় চালু হয়নি সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য স্থাপনা নির্মিত হলেও এখন পর্যন্ত ট্যাংকের ব্যবস্থা হয়নি। ফলে প্ল্যান্টের কার্যক্রম চালু করা যাচ্ছে না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এস এম মাহবুবুর রহমান বলেন, সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য এবং অক্সিজেন রোগীদের বেডে সরবরাহের কার্যক্রম শেষ হয়েছে। এখন ঢাকা থেকে অক্সিজেন রাখার জন্য ট্যাংক আসলেই তা চালু করা সম্ভব। জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া বলেন, অক্সিজেন সরবরাহ কাজ দ্রুত করার জন্য ট্যাংক পাঠানোর জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।