কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের নাটালের মোড়ে অভিযান চালিয়ে একটি ট্রাক জব্দ এবং সেলিম মিয়া, কাউসার মিয়া ও জয় মিয়াকে আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এদিকে একই রাতে র্যাব ভৈরব ক্যাম্পের অপর একটি আভিযানিক দল একই স্থান থেকে একটি কাভার্ড ভ্যান জব্দ এবং নেকবর হোসেনকে আটক করে। পরে তার কাছ থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরক্তি পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃতদের বিরুদ্ধে এ ব্যাপারে ভৈরব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।