চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরের হরিপুর ইউনিয়নের কাতুলী গ্রামে ওহাব খানের খামারবাড়ি থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে খামারের নৈশপ্রহরীরা মেছো বাঘটি উদ্ধার করে। খামারের কর্মী পিরোজ হোসেন জানান, রাত ১২টার দিকে মেছো বাঘটি খামারের পুকুরপাড়ে ঘুরছিল। এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করলে অচেতন হয়ে পড়ে। এরপর তাকে সুস্থ করে বেঁধে রাখা হয়। সকালে খবর পেয়ে থানা পুলিশ এসে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে যায়। চাটমোহর উপজেলা বন কর্মকর্তা আ. কুদ্দুস জানান, এটি ক্যাচিংফিস। আমাদের হেফাজতে রয়েছে। নির্দিষ্ট স্থানে এটিকে অবমুক্ত করা হবে।