লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
লাকসামে শুক্রবার রাত ৮টার দিকে ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ঐ শিশুর নাম মুহতাশিম কবীর নেহাল (৪)। সে লাকসাম পৌরসভার মিশ্রী গ্রামের হুমায়ুন কবীর বাবুল ও কুন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমানা আহমেদের ছেলে। নিহত নেহালের বাবা হুমায়ুন কবীর বাবুল জানান, বিকাল ৩টা থেকে তাকে ঘরে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকি। পরে রাত ৮টার দিকে বাড়ির পাশে ডোবায় নেহালের লাশ ভেসে উঠে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।