শ্রীমঙ্গলে দুই রিসোর্টে জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

শ্রীমঙ্গলে বিধিনিষেধ অমান্য করায় দুটি রিসোর্টে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় লেমন গার্ডেন ও নভেম ইকো রিসোর্টে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন। এ সময় লকডাউন চলাকালে বিধিনিষেধ অমান্য করে রিসোর্টে অতিথি রাখার অপরাধে লেমন গার্ডেন রিসোর্ট কর্তৃপক্ষকে নগদ ৫০ হাজার টাকা ও নভেম ইকো রিসোর্ট কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন বলেন, জরিমানা বাবদ আদায়কৃত নগদ ৭০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।