জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ৯

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা থানাপুলিশ শুক্রবার রাত ১১টায় শিববাটি ব্রিজের পাশে পিন্টুর চায়ের দোকানে হানা দিয়ে জুয়ার আসর গুঁড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাইকগাছা থানার ওসি এজাজ শফি জানান, শনিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান করা হয়েছে।