ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮৩টির বা ৭৫ দশমিক ০৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯ দশমিক ১০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ২০ টাকা বা ২৭ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।