ধামরাই (ঢাকা) সংবাদদাতা
বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা—এসডিআই ধামরাইসহ বিভিন্ন উপজেলায় নানা ধরনের উন্নয়মূলক কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় ধামরাই উপজেলার ভালুম এ.আর. খান কলেজে বঙ্গবন্ধু কর্নার নির্মাণের জন্য গতকাল ১ লাখ টাকা অনুদান দিয়েছে এসডিআই। এছাড়াও করোনা প্রাদুর্ভাবকালে অনলাইন ক্লাস চালানোর জন্য সংস্থাটি উত্তর গোপাল কৃষ্ণপুরে (ধাইরা) অবস্থিত আশাবোন মডেল একাডেমিকে ল্যাপটপ ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা দেয়। অতিসম্প্রতি করোনার টিকাদানে সহায়তার জন্য আনসার নিয়োগের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেয় ধামরাই উপজেলা প্রশাসনকে। সংস্থার সিইও সমাজসেবক সামছুল হক সংস্থার প্রতিনিধি আবু বকর হাজারীর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুদানের অর্থের চেক পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।