বরিশালে ৩৩৩-এ ফোন করা ব্যক্তিদের মধ্যে খাদ্য বিতরণ

 বরিশাল অফিস

করোনা ভাইরাস প্রতিরোধে চলমান নিষেধাজ্ঞার সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ ফোন করে খাদ্যসহায়তা চাওয়া ৩০০ ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ খাদ্যসহায়তা প্রদান করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, এনডিসি মো. নাজমূল হুদা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।

খাদ্যসহায়তা বিতরণকালে জেলা প্রশাসক বলেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করবেন পাশাপাশি সবাই ভ্যাকসিন নিবেন। ঘরে থাকবেন প্রশাসনকে সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যাতে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারেন। এ সময় ৩০০ ব্যক্তির মধ্যে খাদ্যসহায়তা হিসেবে ২০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি লবণ ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে।