যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক অ্যাসিট্যান্ট অ্যাটর্নি জেনারেল জেফরি ক্লার্ক বিচার বিভাগকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল পালটে দিতে চেয়েছিলেন। তবে গোয়েন্দাদের পাওয়া তবে, গোয়েন্দা সূত্রে পাওয়া কিছু তথ্যের কারণে ট্রাম্পের অবৈধভাবে পুনরায় নির্বাচিত হওয়ার চেষ্টা আটকে দেওয়া হয়। নির্বাচনের ফলাফলের পর ট্রাম্প কারচুপির অভিযোগ করেছিলেন। তখন জেফরি ক্লার্ক জানিয়েছিলেন, চীনা গোয়েন্দারা মেশিনে ভোটের ফলাফল পরিবর্তন করতে বিশেষ ধরনের থার্মোমিটার ব্যবহার করেছে। এ বিষয়ে তার কাছে প্রমাণ থাকারও দাবি করেন জেফরি ক্লার্ক। -সিএনএন