চীন ও পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারত। আগামী ১১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিত হবে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। সেখানেই সন্¿াসবিরোধী পিস মিশন এক্সারসাইজে অংশগ্রহণ করবেন ভারতীয় সেনারা। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য হিসেবে ওই মহড়ায় যোগ দেবে চীনের পিপলস লিবারেশ আর্মি এবং পাকিস্তানের সেনাবাহিনী। জানা গেছে, শান্তি মিশন-২০২১ এর ওই মহড়ায় অংশগ্রহণ করবে প্রায় তিন হাজার সেনা। সূত্রের খবর, সন্¿াসবিরোধী ওই যৌথ অভিযানে মূলত বোঝাপড়ার উপরেই জোর দেওয়া হবে। এছাড়া জঙ্গি দমনে কোন দেশ, কীভাবে পদক্ষেপ করে থাকে, তাও দেখানা হবে। -জি নিউজ