পরীমনির পেছনে অর্থদাতাদের কাছে টিকা উত্পাদনের জন্য টাকা চাইলেন ডা. জাফরুল্লাহ

পরীমনিকে যেসব ব্যবসায়ী অর্থ দেন বা তার পেছনে বিনিয়োগ করেন- তাদের কাছ থেকে ভ্যাকসিনের জন্য অর্থ দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, করোনা প্রতিরোধে একটা ভ্যাকসিন তৈরি করতে আধা ডলারের বেশি খরচ হয় না। তার জন্য নূন্যতম ৫০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। দেশে যারা ব্যবসায়ী আছেন, পরিমনীকে যারা অঢেল টাকা দেন। পরীমনির জন্য যারা বিনিয়োগ করে থাকেন তারা ইচ্ছা করলে ৭ দিনের মধ্যে ৫০ কোটি টাকা জোগার করে দিতে পারেন। দেশের জন্য তারা ভালো একটা কাজ করতে পারেন। তিনি বলেন, আমাদের টার্গেট হওয়া উচিত ছয় মাসের মধ্যে আমাদের নিজস্ব ভ্যাকসিন তৈরি করা। কিউবা যেমন ভ্যাকসিন তৈরি করেছে, ইরান যেমন ভ্যাকসিন তৈরি করেছে তেমনি বাংলাদেশ যদি চায় তাহলে রাশিয়া আমাদের সহযোগিতা করবে। আমরাই কিউবার মতো ভ্যাকসিন তৈরি করতে পারবো, তখন এর দাম পড়বে আধা ডলার।

গতকাল শনিবার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণবিশ্ববিদ্যালয়ের আয়োজনে ডেল্টা ভ্যারিয়েন্টবিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। উপাচার্য অধ্যাপক লায়লা পারভীন বানুর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণবিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানী অধ্যাপক ডা. বিজন কুমার শীল। জুমে বক্তব্য রাখেন বিএসএমএমইউ সাবেক ভিসি অধ্যাপক ডা.  নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী প্রমুখ