শিবগঞ্জে ছাত্রদল নেতাসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

শিবগঞ্জ পৌর এলাকা থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। 

 

আটককৃত অস্ত্র ব্যবসায়ীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক উপজেলার পৌরসভার দৌলতপুর মহাজনপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে জানিবুল ইসলাম জোসি(৩০), শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী গ্রামের শাহজাহানের ছেলে মো. নুরে আলম (২০) ও উপজেলার দাদনচক গ্রামের গাজলুর রহমানের ছেলে মামুন রশিদ ওরফে লাংড়া মামুন(২০)। 

আরো পড়ুন : মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

র‍্যাবের প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়, শিবগঞ্জ বাজারের পিয়াজ পট্টি এলাকাস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অস্ত্র পাঠানোর উদ্দেশ্যে ৩ অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে ওই ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জানিবুল ইসলাম জোসি ও লাংড়া মামুনে বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় একাধিক অস্ত্র ও বিস্ফোরক মামলা রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি