জাতীয় স্মৃতিসৌধে আইসিসি সভাপতির শ্রদ্ধা নিবেদন

সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। 

 

এ সময় শহীদ বেদিদে ফুল দিয়ে সম্মান জানান শশাঙ্ক মনোহর। এ ছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সাক্ষর করেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন আইসিসি সভাপতি। 

আরো পড়ুন : দেশের উন্নয়নে সশস্ত্র বাহিনীকে আরও ভূমিকা রাখতে হবে : প্রধানমন্ত্রী

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে আইসিসি প্রধানের। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তাকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

 

ইত্তেফাক/ইউবি