তা র কা ব চ ন

একটা সময় শিল্পাঙ্গনের সবই ঠিক ছিল, গোল্ডেন টাইম ছিল, কিন্তু ব্যবসাটা তখন একটু দূরে ছিল। শিল্পকে প্রাধান্য দিয়ে ব্যবসা করা হতো। এখন শিল্পটাকে টোটালি সরিয়ে ব্যবসাকে মুখ্য করা হয়েছে। যেখানে ব্যবসা প্রধান হয়ে যায়, সেখানে মানুষের প্রবণতা হয়, কীভাবে আরো বেশি ব্যবসায়িক সাফল্য পাওয়া যায় এবং বেশি অর্থ উপার্জন করা যায়। আর শিল্পাঙ্গনের মানুষের সেটাই যদি মুখ্য উদ্দেশ্য হয়ে যায়, তখন এদিক-ওদিক করার একটা ইচ্ছা তাদের মধ্যে জেগেই ওঠে। সেগুলোরই প্রতিফলন এখন সবাই দেখছি আর কি! এখন তো নাটক-সিনেমায় মজা দেওয়াটাই মুখ্য ব্যাপার হয়ে গেছে। এসবের কারণে নাটক-চলচ্চিত্রের মান পড়ছে, রুচির পতন ঘটছে।

 

নাটকের বর্তমান অবস্থা প্রসঙ্গে

অভিনেতা আবুল হায়াত