না, আমি খুলব না

এই সময়ের ছড়া 

সৈয়দ আল ফারুক

 

না, আমি জানালা আর খুলব না

এ কেমন বর্ষাকাল পুরোটা বছর

কখনো থামার নামগন্ধ নেই শুধু সারাক্ষণ

টিপ টিপ টিপ টিপ টিপ

 

না, আমি দরোজা আর খুলব না

ডাকাতের বেশে তুমি বাহিরে দাঁড়িয়ে

কেড়ে নেবে সবকিছু, এই ভয়ে, বুকের ভেতর

ঢিপ ঢিপ ঢিপ ঢিপ ঢিপ

 

না, আমি মোবাইল ফোন খুলব না

ভয়ে ভীত বিচলিত চোখ বুজে থাকি

খুললেই স্ক্রিনে দেখি ফেইসবুকে শোকের মাতম

RIP RIP RIP RIP RIP