বাংলা ক্লাসে বাগধারা দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছিল। সে লিখল—
আহ্লাদে আটখানা—প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এক হাঁড়ি রসগোল্লা দেখে আহ্লাদে আটখানা খেয়ে ফেললাম।
উনিশ বিশ—আমরা ক্লাস ওয়ানে সতেরো আঠারো উনিশ বিশ পর্যন্ত গুনতে শিখেছিলাম।
সাবধানের মার নেই—সাবধানের বাবার মুখ ভর্তি দাড়ি-গোঁফ আছে, কিন্তু সাবধানের মার নেই।
অরণ্যে রোদন—বাঘটা ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে বেজায় চোট পেয়ে অরণ্যে রোদন করতে লাগল।
উলুবনে মুক্তো—উলুবনে মুক্তো ছড়ালে মালা বানাবে কী দিয়ে, ভাবতে ভাবতে দিন শেষ হয়ে যাবে।
আলালের ঘরে দুলাল—আলালের ঘরে দুলাল গিয়ে বলল, ‘খালাম্মা, আলাল আছে?’